জাতীয়
ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৫ মে) সোহরাওয়ার্দী উদ্যান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই অভিযানে শাহবাগ থানার পাশ থেকে রমনা কালি মন্দির পর্যন্ত উদ্যানের অভ্যন্তরে গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে ফেলা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সৌন্দর্য্য রক্ষার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর উদ্যানটির নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এরপর বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা জারি করা হয়।

এই নির্দেশনা অনুযায়ী দ্রুতগতিতে উচ্ছেদ অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধে নজরদারি বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন