নভোএয়ার ২১ মে থেকে ফ্লাইট চালু, টিকিটে ১৫% ছাড় ঘোষণা।
নভোএয়ার সাময়িক বন্ধের পর ২১ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় শুরু, টিকিটে ১৫% ছাড় ঘোষণা
নভোএয়ার ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করবে। পাশাপাশি টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এবং যাত্রীদের উন্নত ও নিরাপদ সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৫ শতাংশ ছাড় পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড ‘VQWEBAPP’ ব্যবহার করে টিকিট ক্রয় করতে হবে। আজ থেকেই নভোএয়ারের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে টিকিট কেনা সম্ভব।

মতামত দিন