জাতীয়
ছবি: সংগৃহীত

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,আহত ৩০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথে নামার সময় নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)–এর অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি সড়কের ঢালু ও আঁকাবাঁকা পথে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

মতামত দিন