মুন্সিগঞ্জ লঞ্চঘাটে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়লেন যাত্রী।
মুন্সিগঞ্জের লঞ্চঘাটে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যান এক যাত্রী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদপুর থেকে ঢাকাগামী ‘রব রব–৭’ নামের লঞ্চটি ঘাটে ভিড়লে ওই ব্যক্তি নামার সময় হঠাৎ পানিতে পড়ে যান। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে সুস্থ রয়েছেন বলে জানা যায়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির, তার বাড়ি কুমিল্লায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে আগে থেকেই ডুবুরি দল প্রস্তুত ছিল। ফলে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
মতামত দিন