প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপ।
ঢাকার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সরকারের প্রথম ২৮ দিনের কার্যক্রমকে ‘অসাধারণ কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরকারের অর্জনগুলো তুলে ধরেন, যেখানে সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
মাহদী আমিনের ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে, মাত্র এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রতিটি বিভাগে নির্বাচনী অঙ্গীকার পূরণে কার্যক্রম শুরু করেছেন। তিনি উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা
-
৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২,৫০০ টাকা সহায়তা।
-
প্রায় ৪,৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ৯৯০ মন্দিরের পুরোহিত, ১৪৪ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও ৩৯৬ গির্জার যাজক ও পালকদের মাসিক সম্মানী।
-
নির্বাচনি এলাকায় অসহায় ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার ও ত্রাণ বিতরণ।
-
দরিদ্রদের জন্য প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি
-
প্রায় ২৭,০০০ কৃষককে কৃষক কার্ড প্রদান ও ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফ।
-
দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খননের কাজ শুরু, ৫৪ জেলায় কার্যক্রম চলছে।
প্রশাসনিক সংস্কার
-
শনিবারও প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম, কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক।
-
ভিভিআইপি প্রটোকল সীমিতকরণ, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা কমানো।
-
এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট বাতিল।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা
-
রমজান ও ঈদে বাজার মনিটরিং, বিদ্যুৎ ও জ্বালানির স্থিতিশীলতা নিশ্চিত।
-
বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ।
-
বন্ধ ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে কর্মসংস্থান বৃদ্ধি।
শিক্ষা ও মানবসম্পদ
-
পুনর্ভর্তি ফি ও লটারী বাতিল, আধুনিক ভর্তি পরীক্ষা চালু।
-
বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা।
-
ধর্মীয় শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ।
স্বাস্থ্য ও নিরাপত্তা
-
ই-হেলথ কার্ড এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ অভিযান।
-
নারী নিরাপত্তা ও পিংক বাস চালু, চাঁদাবাজি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ।
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ
-
সরকারি ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয়।
-
অবৈধ দোকান উচ্ছেদ, শহীদ সেনা দিবস পালনে স্বচ্ছতা জোরদার।
-
বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ওয়াইফাই ব্যবস্থার উদ্যোগ।
মাহদী আমিন স্ট্যাটাসে উল্লেখ করেছেন, এই ২৮ দিনে সরকারের পদক্ষেপগুলো সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধরে রাখছে এবং নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

মতামত দিন