জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, র‍্যাব-এসবি-সিআইডিতে নতুন নেতৃত্ব।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে একসঙ্গে বড় ধরনের রদবদল এনেছে সরকার। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)—এই তিন গুরুত্বপূর্ণ সংস্থার নেতৃত্বে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রকাশিত আদেশ অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবির প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পদায়নকে পুলিশের উচ্চপর্যায়ে বিস্তৃত পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে মাঠপর্যায়ের নেতৃত্বের পাশাপাশি গোয়েন্দা ও অপরাধ তদন্ত সংশ্লিষ্ট ইউনিটগুলোর কমান্ড কাঠামোতেও পরিবর্তন এল।

মতামত দিন