দেশের ৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিযুক্ত।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী:
-
গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া।
-
চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
-
পঞ্চগড় জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীন।
-
কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসান।
-
নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।
মতামত দিন