জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জরুরি নির্দেশনা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এর অংশ হিসেবে, এখন থেকে প্রতি শনিবার রোগ প্রতিরোধ কার্যক্রমের জন্য সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের রোববার (১৫ মার্চ) প্রকাশিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংশ্লিষ্ট নির্দেশনাও সংযুক্ত রয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৪ মার্চ থেকে প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করতে হবে। মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসা ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম নিতে হবে।

এই উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেমন: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশা নিধনে কীটনাশক প্রয়োগ। এছাড়া, কর্মসূচি নিয়মিত তদারকির মাধ্যমে কার্যকর রাখতে হবে।

কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার কমিটিগুলো একত্রে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে জনসচেতনতা বাড়ানোর জন্য র‍্যালি, মাইকিং, ঢোলসহ প্রচারণা, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা এবং উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের মাধ্যমে জনসাধারণকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার ব্যবস্থা নিতে হবে।

মতামত দিন