জাতীয়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে কালবৈশাখীতে নৌকা ধ্বংসে একজন নিহত, আরও একজন নিখোঁজ।

নিজেস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার গাজিরপাড়া এলাকায় শনিবার রাত ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তি মারা যান এবং আরও একজন নিখোঁজ হন। ওই সময় ব্রহ্মপূত্র নদীর ঘাটে বাঁধা নৌকা ঝড়ে ছিঁড়ে গিয়ে ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মিন্টু মিয়া (৫০), আর নিখোঁজ রয়েছেন ফরিদ উদ্দিন (৪৫)। স্থানীয় চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের মধ্যে ঘাটে গিয়ে নৌকা দেখভাল করার সময় মিন্টু মিয়ার ওপর একটি নৌকা পড়ে গুরুতর আঘাত হানে, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ফরিদ উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন।

মিন্টু মিয়া গাজিরপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে, আর নিখোঁজ ফরিদ উদ্দিন একই গ্রামের ইসাহাক আলীর ছেলে। নিহত মিন্টু মিয়াকে রবিবার সকালে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান জানান, ঝড়ের তাণ্ডবে ঘাটে রাখা ১২টি নৌকা ধ্বংস হয়েছে। তারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য কাজ চালাচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছে।

চিলমারী মডেল থানার ডিউটি অফিসার এসআই আসমা আক্তার বলেন, তারা ঘটনার তদন্ত করছেন এবং পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

মতামত দিন