জাতীয়
ছবি: সংগৃহীত

নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ।

নিজেস্ব প্রতিবেদক:

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে সরকারের পরিকল্পনা হিসেবে ৯ হাজার ধর্মীয় শিক্ষকের নিয়োগ করা হবে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে প্রকাশ করা হয়।

মন্ত্রী জানান, সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রভাব ক্রমেই হ্রাস পাচ্ছে, যা অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করছে। এই কারণেই সরকার এ পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে কওমি শিক্ষার্থীদের কিরাত বিষয়ে সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক নিয়োগে কিছু সমস্যা দেখা দিয়েছে। মন্ত্রণালয় আশা করছে, দ্রুত এই বিষয়গুলো সমাধান করে কিরাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষকের দায়িত্বে নিয়োগ দেওয়া সম্ভব হবে।

এছাড়া তিনি বলেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধুমাত্র ইসলামিক বিষয় নয়, বরং দেশের অন্যান্য ধর্মের নৈতিক শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে দেশে মোট ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলোর মানোন্নয়নের কাজ চলমান।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য নতুন আবেদন আহ্বান করা হবে এবং পুরনো আবেদনগুলো পুনরায় যাচাই করা হবে।

মতামত দিন