আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কৃষকদের জন্য নতুন কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। পহেলা বৈশাখের দিন এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ কর্মসূচির প্রস্তুতি নিয়ে রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে জানানো হয়, বাংলা নববর্ষের প্রথম দিনেই ১৪ এপ্রিল এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মতামত দিন