ডিএমপির বিভিন্ন ইউনিটে ১০ পুলিশ কর্মকর্তার নতুন পদায়ন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন শাখায় প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি দুটি আলাদা আদেশ জারি করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত ওই আদেশগুলোতে এসব পদায়নের কথা উল্লেখ রয়েছে বলে জানানো হয়েছে।
এক আদেশ অনুযায়ী, গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েবকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে গোয়েন্দা-ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম. এম. সবুজ রানাকে গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য আদেশে কয়েকজন সহকারী পুলিশ কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে এবং ট্রাফিক-সবুজবাগ জোনের তৌফিক আহমেদকে খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-সবুজবাগ জোনে, ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগের মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনে এবং পিওএম-পূর্ব বিভাগের শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ধানমন্ডি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রসিকিউশন বিভাগের হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিম ইউনিটে এবং ট্রাফিক-রামপুরা জোনে কর্মরত এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ডেমরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এসব প্রশাসনিক পদায়ন করা হয়েছে।
মতামত দিন