জাতীয়
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা আলোচনা হবে সংসদে।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকটি পরিচালনা করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টার সময় বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অধিবেশনের সময়সূচি, কার্যদিবস এবং প্রয়োজন অনুযায়ী তার পরিবর্তনের ক্ষমতা স্পিকারের কাছে রাখার বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন আসে। পাশাপাশি বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ২৭টি নোটিশ জমা পড়েছে এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাব পাওয়া গেছে।

এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সময়সীমা নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতামত দিন