জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনী গাড়ি–মাইক্রোবাস সংঘর্ষে ১৩ জনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনা–মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নৌ বাহিনীর একটি গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন, স্থানীয় সূত্রে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল এলাকায় ঘটে, যা স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়ারও আশঙ্কা করা হচ্ছে, কারণ গুরুতর আহতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের পাশাপাশি সাধারণ মানুষও শোক ও উদ্বেগ প্রকাশ করছেন এবং দুর্ঘটনা মোকাবিলায় প্রশাসনের তৎপরতার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।

মতামত দিন