জাতীয়
ছবি: সংগৃহীত

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার কিছু আগে প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, নতুন এই সংসদ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, যুক্তিতর্ক এবং সমাধান খোঁজার প্রধান মঞ্চ হিসেবে কাজ করবে। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানেই উত্থাপিত ও আলোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথম অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত হয়ে নতুন সংসদের কার্যক্রমে অংশ নেন।

নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ায় আইন প্রণয়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা এবং সরকারের নীতি ও পরিকল্পনা উপস্থাপনের সাংবিধানিক প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মতামত দিন