জাতীয়
ছবি: সংগৃহীত

১৩ মার্চ থেকে ঈদের ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কথা বিবেচনায় রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে এই টিকিট বিক্রি।

সেদিন অনলাইনে পাওয়া যাবে ২৩ মার্চের যাত্রার টিকিট।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় দেওয়া হবে এবং সব টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদকে কেন্দ্র করে ট্রেন চলাচল ও যাত্রীসেবা নিয়ে আয়োজিত এক প্রস্তুতি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এরপর ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট আলাদাভাবে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। নন-এসি কোচের ক্ষেত্রে মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নেওয়ার সুযোগ থাকবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। একই সঙ্গে এসব টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না।

মতামত দিন