জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে একাধিক ইউনিট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকার কাঠপট্টিতে একটি কাঠের দোকানে আগুন লাগে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথমে পাঁচটি ইউনিট পাঠায়, পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার তথ্য পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মাছ বাজার ও কাঠের মার্কেটের মাঝামাঝি একটি ডায়াপার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।

একই সময় রাজধানীর বংশাল এলাকার আগামাসি লেনে একটি জুতার কারখানাতেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মতামত দিন