রমজান মাসে স্কুল বন্ধের হাইকোর্ট নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ
নিজেস্ব প্রতিবেদক:
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল রমজান মাসজুড়ে বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ সরকারি ও বেসরকারি স্কুলগুলো রমজান মাসে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। আদালতের আদেশ স্থগিত হওয়ায় এখন স্কুলগুলো রমজান মাসে নিয়মিত খোলা থাকতে পারে।

মতামত দিন