প্রধান উপদেষ্টা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন
নিজেস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায় ভাষণ প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভাষণের পর তিনি উপস্থিত কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
আগামীকাল মঙ্গলবার ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

মতামত দিন