ইডেন মহিলা কলেজের একাডেমিক কার্যক্রম ৩৬ দিনের জন্য বন্ধ
নিজেস্ব প্রতিবেদক:
ইডেন মহিলা কলেজ পবিত্র রমজান, দোলযাত্রা, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে টানা ৩৬ দিনের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোর্শেদা নাজনীন রোববার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) থেকে ২৫ মার্চ ২০২৬ (বুধবার) পর্যন্ত সকল শ্রেণিকক্ষ ও শিক্ষামূলক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ছুটির এই সময়কালে কলেজের প্রশাসনিক অফিস, বিভাগীয় অফিস এবং পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

মতামত দিন