জাতীয়
ছবি: সংগৃহীত

নতুন সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন কে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে শিগগিরই ১৩তম জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। প্রথম অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে।

তবে এবার প্রশ্ন উঠেছে—শুরুতে অধিবেশনের সভাপতিত্ব করবেন কে।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকারই নতুন সংসদের প্রথম বৈঠক পরিচালনা করেন এবং তার অধীনেই নতুন স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। সভাপতিমণ্ডলীর সক্রিয় উপস্থিতিও নেই। ফলে সাংবিধানিক বিধান অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে।

সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের পদ শূন্য থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব নেন। তবে ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে অন্য কোনো সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া যায়। কার্যপ্রণালী বিধির ১২(২) ধারায় বলা হয়েছে, স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে সংসদ সচিব বিষয়টি সদস্যদের সামনে উত্থাপন করবেন এবং প্রস্তাবের মাধ্যমে একজন সদস্যকে বৈঠক পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

এ কারণে ধারণা করা হচ্ছে, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকেই কাউকে প্রথম বৈঠকের সভাপতিত্ব করতে বলা হবে। তার নেতৃত্বেই অধিবেশন শুরু হবে এবং সেখানেই নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

মতামত দিন