আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল।
নির্বাচন সংক্রান্ত কোনো আসনে পুনর্গণনার প্রশ্ন উঠলে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গেজেট প্রকাশের ক্ষেত্রে কমিশন তাড়াহুড়া করেনি; আইনি কাঠামোর মধ্যেই নির্ধারিত সময়ে তা প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফল পুনর্বিবেচনার প্রসঙ্গ তিনি অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন, তবে কেউ চাইলে আইনগত পথ অনুসরণের সুযোগ রয়েছে বলে জানান।
আনোয়ারুল ইসলাম সরকারের মতে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন করতে সক্ষম হয়েছে এবং ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। এছাড়া শেরপুর-৩ আসন নিয়ে এখনো কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

মতামত দিন