জাতীয়
ছবি: সংগৃহীত

পাংশায় পৃথক অগ্নিকাণ্ডে দোকান–বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি অন্তত ১০ লাখ টাকার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদের সামনে একটি মার্কেটে প্রথম আগুন লাগে। এতে ফার্নিচার ব্যবসায়ী শহিদুল ইসলাম, আরিফুল ইসলামমজিদ মেম্বার–এর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

একই রাতে পৌর শহরের মাগুরাডাংগী এলাকায় আব্দুল খালেক বিশ্বাস–এর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে চারটি বসতঘর ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, রাত ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান। পরে গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে।

এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস–এর ফায়ার ফাইটার ফয়সাল বলেন, খবর পেয়ে দ্রুত দুই স্থানেই গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

মতামত দিন