জাতীয়
ছবি: সংগৃহীত

বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের কর্মীদের পুলিশের হাতে সোপর্দ করলো নবনির্বাচিত এমপি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনের পর এলাকায় অস্থিতিশীলতা তৈরির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্তদের শনাক্ত করে পাঁচজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংশ্লিষ্ট কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজি, মনির ও ফাহিম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, এলাকায় আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের দিন এবং পরে শহরের ১৩ নম্বর ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জোরদার করে।

মতামত দিন