ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের ফলাফল ঘোষণা।
নির্বাচন কমিশন (ইসি) আজ শুক্রবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৫৯.৪৪ শতাংশ। গণভোটে অংশগ্রহণের হার ৬০.২৬ শতাংশে দাঁড়িয়েছে। গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।
আসনভিত্তিক ফলাফলে দেখা যায়—
-
বিএনপি: ২০৯ আসন
-
জামায়াতে ইসলামী: ৬৮ আসন
-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬ আসন
-
স্বতন্ত্র প্রার্থী: ৭ আসন
এছাড়া বিভিন্ন ছোট দল যেমন বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন, গণসংহতি এবং বিজেপি (পার্থ) বিভিন্ন আসনে জয়ী হয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
মতামত দিন