ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন, এখন অপেক্ষা গণনার।
নিজেস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলতে থাকে।
জুলাই গণ-অভ্যুত্থানের দেড় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সারাদিন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন গণনা শুরু হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল জানার অপেক্ষায় রয়েছে দেশবাসী।
মতামত দিন