জাতীয়
ছবি: সংগৃহীত

দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ায় আনসারের নারী সদস্য প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অবস্থিত একটি ভোটকেন্দ্রে ভোট প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপের অভিযোগে এক নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে।


অভিযুক্ত নারী আনসার সদস্য শরিফা বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য। অভিযোগ, কেন্দ্রের লাইনে থাকা ভোটারদের কাছে তিনি বিশেষভাবে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিস্তারিত অভিযোগের পর কেন্দ্রের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করে এবং নারী আনসার সদস্যকে কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করতে দেখা যায়।

প্রিজাইডিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।

মতামত দিন