তেজগাঁও কেন্দ্রে ভোট প্রদান করেছেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি তেজগাঁওয়ের বিএএফ শাহিন কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি। অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি।”
বিমানবাহিনী প্রধান আরও আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার গণতান্ত্রিক ধারায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। পাশাপাশি নিরাপত্তা ও অর্থনীতিসহ জনগণের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে সরকার অগ্রাধিকার দেবে। তিনি বলেন, “নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা পূরণ করে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।”

মতামত দিন