জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ, দেশের জনগণই মূল্যায়ন করবে: সিইসি নাসির উদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশের চলমান নির্বাচন সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং কোনো পক্ষের পক্ষে নয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


সিইসি বলেন, “নির্বাচন কেমন হচ্ছে তা আপনারাই দেখবেন। আমরা কারও পক্ষে নেই, আমাদের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ।” তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলগুলোতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোতে এসে আনন্দ ও উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন। প্রশাসন ও সাধারণ মানুষ মিলিতভাবে ভোটগ্রহণকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে।

অতীতের বিতর্কিত নির্বাচন এবং কেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গ টেনে সিইসি বলেন, “এগুলো অতীতের বিষয়। আর কোনো পাতানো নির্বাচন হবে না। আমাদের লক্ষ্য দেশের গণতন্ত্রকে রক্ষা করা এবং নির্বাচনের সঠিক গন্তব্য নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, যেকোনো সমস্যা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব পালনকালে কেউ কোনো পক্ষ নিতে পারবে না। কমিশন নিরপেক্ষতা বজায় রেখে তাদের দায়িত্ব পালন করছে এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে অটল রয়েছে।

সিইসি জোর দিয়ে বলেন, “নির্বাচনকে ঘিরে দেশের অতীত কেন্দ্র দখল ও অনিয়মের সংস্কৃতি থেকে দেশকে বের করতে হবে। আমাদের অঙ্গীকার, নির্বাচনকে একেবারে স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা।”

মতামত দিন