সিইসি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি একই সঙ্গে দায়িত্ব ও কর্তব্য। নির্বাচনের ফল যাই হোক, তা ইতিবাচকভাবে গ্রহণ করার ওপরও তিনি গুরুত্ব দেন এবং ভিন্নমতকে গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন।
ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন—সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে ভাষণটি একযোগে সম্প্রচার করা হয়। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

মতামত দিন