জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশের চার কর্মকর্তার পদায়ন।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন।


প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে দায়িত্ব পালনরত ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বণিককে সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হয়েছে।

এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফেরা পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


মতামত দিন