অনলাইন প্রচারণায় বাধা নেই, তবে গণজমায়েত নয়: ইসি সানাউল্লাহ।
নিজেস্ব প্রতিবেদক:
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রচারণা সম্পূর্ণ বন্ধ হয়নি, তবে বড় ধরনের জনসমাবেশ, মিছিল বা আনুষ্ঠানিক প্রচার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ আছে। একইসঙ্গে ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ভোট প্রার্থনা করায় কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।
ভোটের ফল ঘোষণার বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে কমিশনার বলেন, বিশেষ করে বিদেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে অনেক প্রতীক থাকায় গণনা প্রক্রিয়ায় সময় কিছুটা বেশি লাগতে পারে।
এছাড়া নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব ঠেকাতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মতামত দিন