১২ কোটির বেশি ভোটার প্রস্তুত জাতীয় নির্বাচন ও গণভোটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশ এখন ভোটের অপেক্ষায়। আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখের বেশি নিবন্ধিত ভোটার।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩২ জন।
ভোটার সংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট আসন ঝালকাঠি-১, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১। বিপরীতে গাজীপুর-২ আসনে সর্বোচ্চ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন ভোটার রয়েছেন।
ইসি জানিয়েছে, ভোটের দিন বিশেষ করে নারী ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নারী বুথে পর্যাপ্ত নারী পোলিং কর্মকর্তা ও নিরাপত্তা সদস্য রাখার পরিকল্পনা রয়েছে, যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন নারী ভোটাররা।
মতামত দিন