জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের কারণে একদিন বন্ধ থাকবে বেনাপোল–পেট্রাপোল চেকপোস্টে যাত্রী চলাচল।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল–পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাময়িকভাবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, এ সংক্রান্ত সরকারি নির্দেশনা ইতোমধ্যে তাদের কাছে পৌঁছেছে। একই তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেনও। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো যাত্রী চেকপোস্ট ব্যবহার করতে পারবেন না, তবে সময় শেষ হলে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে এই সীমান্তপথে যাত্রী চলাচল দীর্ঘদিন ধরে চালু রয়েছে। স্বাধীনতার পর নানা প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণত পারাপার বন্ধ হয়নি। তবে এবারের জাতীয় নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো পূর্ণ সময়ের জন্য ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন