জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচন কমিশনের প্রস্তুতি ও ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার বক্তব্য বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশজুড়ে টেলিভিশন ও রেডিও মাধ্যমে প্রচারিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, ভাষণটি আগেই ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতেও একই সময়ে এটি প্রচার হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ভাষণে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মোতায়েন, নজরদারি জোরদার এবং প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলোও তুলে ধরা হতে পারে।

এছাড়া অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সম্ভাবনা রয়েছে। নির্বাচনি সামগ্রী বিতরণ এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা প্রস্তুতির বিষয়েও তিনি আলোকপাত করতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে দেওয়া এক ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সিইসি।

মতামত দিন