জাতীয়
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যা ৭টায় নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।

এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যা মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাষণে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে হওয়ার সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটকে কেন্দ্র করে জাতিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন এবং বেতার চ্যানেলে।

আগামী বৃহস্পতিবার সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, নির্বাচনের মাত্র দুদিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জনগণকে চূড়ান্ত নির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, নির্বাচনের আগে ড. ইউনূস ভাষণ দিতে পারেন, তবে সে সময় ও তারিখ নির্ধারণ করা হয়নি। সেইদিন উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে শফিকুল আলম এই তথ্য প্রকাশ করেন।

মতামত দিন