জাতীয়
ছবি: সংগৃহীত

হঠাৎ পদত্যাগ করলেন ঢাবি ভিসি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হঠাৎ করেই তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ড. নিয়াজ আহমদ খান বলেন, “আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হলে, নির্বাচিত সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে রাজি আছি।”

তিনি আরও বলেন, তিনি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এটি নিয়মিত কোনো চাকরি হিসেবে মনে করেন না। ছাত্ররা তাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছিলেন।

এর আগে, গণমাধ্যমে পাঠানো সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতেও তার দায়িত্বকে ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

মতামত দিন