দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩তম।
বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত ‘করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) ২০২৫’-এ এক ধাপ পিছিয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের পর বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে বলা হয়েছে, সামগ্রিকভাবে দুর্নীতির পরিস্থিতিতে বড় কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের গণআন্দোলনের পর দুর্নীতি দমন ও সুশাসন জোরদারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, স্কোরে সামান্য উন্নতি সেই প্রত্যাশার তাৎক্ষণিক প্রতিফলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন