নতুন সরকারের প্রস্তুতি: সম্ভাব্য মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রীদের ব্যবহারের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিভাগটির পক্ষ থেকে জানানো হয়, নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে প্রয়োজন হলে নির্ধারিত সময়ের আগেও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ইঙ্গিত দিয়েছে।
সরকারি সূত্র বলছে, নতুন প্রশাসনিক দায়িত্ব দ্রুত শুরু করার লক্ষ্যেই এ ধরনের প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে।

মতামত দিন