লন্ডনগামী যাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব লন্ডনগামী যাত্রীকে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কিনা তা ভ্রমণের আগে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
এছাড়া, যাত্রীদের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য UKVI (UK Visas and Immigration) অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সোমবার (৯ ফেব্রুয়ারি) এই নির্দেশনার বিষয়টি প্রকাশ করেন।
নির্দেশনায় বলা হয়েছে, UK Border Force-এর নিয়ম অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য আপডেট না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণে জটিলতার সম্মুখীন হতে পারেন যাত্রীরা। তাই যাত্রীদের ভ্রমণ শুরুর আগে সকল তথ্য সঠিকভাবে যাচাই করতে বলা হয়েছে।
মতামত দিন