শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত।
নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরা এলাকায় ঢাকা থেকে নড়িয়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় বাসটি খাদে পড়ে উল্টে ডোবায় পড়ার ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পদ্মা ট্রাভেলস নামের বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সড়কের দুপাশে চলমান সংস্কার কাজের কারণে গাড়ির একটি চাকা খাদে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় যায়।
জাজিরা থানার তদন্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

মতামত দিন