ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন সুরাইয়া আখতার।
নিজেস্ব প্রতিবেদক:
সরকার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি নিজের মূল পদের পাশাপাশি এই নতুন দায়িত্বও পালন করবেন।
তবে এই দায়িত্ব পালনের জন্য শুধুমাত্র ‘দায়িত্ব ভাতা’ পাবেন; অন্যান্য আর্থিক সুবিধা বা সুযোগ-সুবিধা তিনি পাবেন না।
নিয়োগটি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।
এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের কাছে ছিল।

মতামত দিন