জাতীয়
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর আরোপিত ৪০০ গজ ব্যাসার্ধের নিষেধাজ্ঞা এখন আর কার্যকর থাকবে না।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে দুপুরে কমিশন ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে চিঠি প্রেরণের কথা জানিয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল, ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার ও সাধারণ আনসারসহ নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার ছাড়া কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না।

নতুন সিদ্ধান্তে কমিশন ঘোষণা করেছে, ভোটকেন্দ্রে সকল ভোটার বা দায়িত্বপ্রাপ্ত অন্যরা সাধারণভাবে মোবাইল ব্যবহার করতে পারবেন, আর পূর্বের কঠোর বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

মতামত দিন