পদোন্নতি দিয়ে ইন্সপেক্টর করা হলো ১৫৩ পুলিশ কর্মকর্তাকে।
বাংলাদেশ পুলিশের ১৫৩ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, ১০০ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন। ৪৭ জন সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন। এছাড়া পুলিশ সার্জেন্ট থেকে শহর ও যানবাহন বিভাগে ৬ জন কর্মকর্তা ইন্সপেক্টরের পদে উন্নীত হয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পূর্বে এই পদোন্নতির মাধ্যমে ১৫৩ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

মতামত দিন