জাতীয়
ছবি: সংগৃহীত

ভোট দিতে গেলে মোবাইল নেওয়া যাবে না—জানাল ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের দিন মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সাধারণ ভোটার বা অন্য ব্যক্তির মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ নির্দেশনা ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তবে দায়িত্ব পালনের স্বার্থে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, দায়িত্বরত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

মতামত দিন