জাতীয়
ছবি: সংগৃহীত

নবম পে-স্কেলের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ, পুলিশি অভিযানে ছত্রভঙ্গ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভের জেরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। একপর্যায়ে দুপুর ১টার পর আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যেতে বাধ্য হন। এ সময় কয়েকজনকে আটক করার কথাও জানা গেছে।

এর আগে সকালে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে নবম পে-স্কেলের দাবিতে কর্মসূচি শুরু করেন। পরে সেখান থেকে মিছিল বের করে তারা যমুনার দিকে অগ্রসর হন।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংলগ্ন সড়কে স্থাপিত পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। অগ্রযাত্রার সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত পে-স্কেল বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

মতামত দিন