জাতীয়
ছবি: সংগৃহীত

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি বিল্ডিং থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং দুই শিশু রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, বৃহস্পতিবার দুপুরে মৃতদেহগুলো পাওয়া যায়। মরদেহগুলো দ্রুত মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, পরিবারটি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ছিল। প্রতিবেশীদের তথ্য মতে, হতাশার প্রভাবে তারা আত্মহত্যার পথ বেছে থাকতে পারে।

মতামত দিন