জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর ও সরকারি নীতিতে নতুন নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা কল্পনা ছড়িয়েছিল। অনেকে ধারণা করেছিলেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে।

তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ধরনের সব ভুল ধারণা অচিরেই দূর করেছেন।

তিনি জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয়ার পর অবিলম্বে ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া কোনোভাবেই ফেব্রুয়ারির ১৭ বা ১৮ তারিখ পেরোবে না। ১৮০ দিন ক্ষমতায় থাকার যে ধারণা ছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনো বাস্তব ভিত্তি নেই।

শফিকুল আলম বলেন, “গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার দেশের নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছে। ৬৮টি ক্যাবিনেট বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বেশির ভাগ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে। জনগণ এর মূল্যায়ন করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, এবারের নির্বাচনী পরিবেশ আগের তুলনায় অনেক শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

এলপিজির দাম সংক্রান্ত বিষয়ে তিনি জানান, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক স্তরে আরোপিত ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর থেকে সরকার অব্যাহতি দিয়েছে। এখন শুধুমাত্র আমদানিতে ৭.৫% ভ্যাট থাকবে, যা বাজারে দাম কমানোর দিকে প্রভাব ফেলবে।

রমজান মাসে অফিস সময়ও পুনর্নির্ধারিত হয়েছে। সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে, এবং জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট বিরতি রাখা হবে।

মতামত দিন