কাস্টমসে একসঙ্গে ৩৮ কর্মকর্তাকে বদলি।
জাতীয় রাজস্ব বোর্ডের এক সিদ্ধান্তে কাস্টমস বিভাগে একযোগে ৩৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি তালিকায় রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার।
এ সংশোধিত আদেশের মাধ্যমে ঢাকার বিভিন্ন কাস্টমস হাউজের কর্মকর্তাদের দেশের অন্যান্য কাস্টমস হাউজে এবং বিপরীতভাবে স্থানান্তর করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোর মধ্যে একটি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এবং বাকি চারটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জারি করা হয়।
বদলি হওয়া তিন কমিশনার হলেন আবুল বাশার মো. শফিকুর রহমান, চলতি দায়িত্বে থাকা মো. মাহাফুজুর রহমান এবং মো. জাকিন হোসেন। যুগ্ম কমিশনারদের মধ্যে আছেন মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা। এছাড়া পাঁচজন অতিরিক্ত কমিশনার হলেন কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।
অপরদিকে, উপ-কমিশনারদের তালিকায় রয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার। ১৮ জন সহকারী কমিশনারের মধ্যে রয়েছে শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।
মতামত দিন