জাতীয়
ছবি: সংগৃহীত

স্পিকার না থাকলে সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা সিইসি:আইন উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকলে সংসদ সদস্যদের শপথ গ্রহণের দায়িত্ব বণ্টন করা হবে বিশেষ নিয়ম অনুযায়ী।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যদি স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার জেলে থাকেন, তাহলে নির্বাচিত সদস্যদের শপথ রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির মাধ্যমে সম্পন্ন হবে।

তিন দিনের মধ্যে শপথ না পড়ালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটি করবেন।”

আইন উপদেষ্টা আরও বলেন, “সরকার চাইছে নির্বাচন শেষে দ্রুত সংসদ সদস্যদের শপথ কার্যকর করা হোক। সময়ক্ষেপণ এখানে গ্রহণযোগ্য নয়।”


মতামত দিন